কমিউনিটি গাইডলাইন
Tinder-এ স্বাগতম!
Tinder এমন একটি জায়গা যেখানে অর্থবহ সম্পর্ক তৈরি হতে পারে। যা শুরু হয় একটি Swipe দিয়ে। কখনো কখনো আপনার মিলে যায়। কখনো কখনো আপনার মিলে না। এবং কখনো কখনো কথোপকথনের মাধ্যমে আরো অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে। প্রচুর সুযোগ আছে। রয়েছে অপার সম্ভাবনা। সবাইকে (প্রাপ্তবয়স্কদের) এক্সপ্লোর করতে আসার জন্য স্বাগতম।
আমরা Tinder-কে একটি আনন্দময়, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক স্থান করতে চাই, যেখানে অন্যকে জানার সময় যে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। এই কমিউনিটি গাইডলাইনটি–অ্যাপের অভ্যন্তরীণ এবং বাইরে উভয় ক্ষেত্রে প্রত্যেকের প্রত্যাশিত আচরণ নির্ধারণ করার জন্যই তৈরি। তাই পড়ুন; এই গাইডলাইনটি অনুসরণ না করলে- সতর্কীকরণ বিজ্ঞপ্তি থেকে নিষেধাজ্ঞা পর্যন্ত বাস্তব পরিণতি হতে পারে।
Tinder-এর নিয়মাবলী:
1. সীমানা বিবেচনা করুন। স্বাচ্ছন্দ্যের মাত্রা একেক ব্যক্তির কাছে একেক রকম। তাই আমরা আপনার পাবলিক প্রোফাইলে নগ্নতা, যৌনতাপূর্ণ কন্টেন্ট, যৌন আকাঙ্ক্ষা প্রদর্শন করার, বা যৌনতা খোঁজার সুযোগ দেই না। আপনি যদি কোনো ব্যক্তিগত কথোপকথনে থাকেন, তবে সবাই মেনে নিলে তা ঠিক আছে। সম্মতি গুরুত্বপূর্ণ।2. সাবধানে এবং ভেবেচিন্তে শেয়ার করুন। আপনার ব্যক্তিগত তথ্য বা আপনার সাথে সংযোগ করার উপায় সর্বসম্মুখে সম্প্রচার করবেন না (ফোন নম্বর, ইমেইল, বা সামাজিক হ্যান্ডেলের মতো মাধ্যমগুলো সর্বসম্মুখে প্রদর্শন থেকে বিরত থাকুন)। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ইমেইলের পাসওয়ার্ড শেয়ার করা খুবই ভুল কাজ। অন্যদেরকেও তাদের ব্যক্তিগত তথ্য আপনাকে পাঠাতে বলবেন না। সাবধান থাকুন, যদি কেউ আপনাকে টাকা পাঠাতে বলে বা কোনো বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে, তাহলে সম্ভবত এটি একটি প্রতারণা।3. হিংসাত্মক কন্টেন্ট থেকে দূরে থাকুন। আমরা ইতিবাচকতা প্রচার করি এবং এমন কোনো ধরনের হিংসাত্মক কন্টেন্ট সহ্য করি না যাতে রক্ত, মৃত্যু, হিংসাত্মক কার্যক্রমের ছবি বা বর্ণনা (মানুষ বা প্রাণীর বিরুদ্ধে), অস্ত্রের ব্যবহার এবং আত্মঘাতি মানসিকতাকে সমর্থন বা মহিমান্বিত করে এমন কিছু থাকে।আমরা যদি বিশ্বাস করি যে আসন্ন ক্ষতির ঝুঁকি আছে, তাহলে আমরা সাহায্যের জন্য পদক্ষেপ নিতে পারি, যেমন বিভিন্ন সংকট মোকাবেলাকারী রিসোর্স এর সাথে সরাসরি যোগাযোগ করা।
4. ব্যক্তিগত সম্পর্ক তৈরি করুন, ব্যবসায়িক সম্পর্ক নয়। ফলোয়ার অর্জন, বিভিন্ন সামগ্রী বিক্রি, তহবিল সংগ্রহ, বা প্রচারণার জন্য আপনার সামাজিক হ্যান্ডেলগুলোর বিজ্ঞাপন, প্রচার, শেয়ার করবেন না। এর অর্থ হলো Tinder কোনো ধরণের যৌন কার্যক্রম, এসকর্ট পরিষেবা, বা লেনদেন জড়িত এমন যৌন সম্পর্ক স্থাপনের জায়গা নয়। সুতরাং, না–অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক খুঁজে পেতে Tinder ব্যবহার করবেন না।5. স্বাচ্ছন্দ্যে থাকুন। আপনি সত্যিকার অর্থে যেমন ব্যক্তি তেমন ব্যক্তিটির সাথেই মানুষ পরিচিত হতে চায়। আপনার নকল ব্যক্তিত্বের সাথে নয়। ভুয়া অ্যাকাউন্ট তৈরি করবেন না বা এমন কেউ হওয়ার ভান করবেন না যা আপনি নন, এমনকি নিছক মজা করার জন্য হলেও না।6. শ্রদ্ধার সাথে পরস্পরের সাথে যোগাযোগ করুন। নতুন ব্যক্তিদের সাথে কথা বলা কঠিন হতে পারে, বিশেষ করে যখন আপনি সর্বস্তরের মানুষের সাথে যোগাযোগ করেন। শ্রদ্ধাশীলতা আপনাকে অনেক দূর এগিয়ে নেয়।যদি কথোপকথনটি অপ্রত্যাশিতভাবে বিভ্রান্তিমূলক হয়ে যায় এবং আপনি বিরক্ত বা রাগান্বিত বোধ করেন–তবে প্রতিক্রিয়া জানানোর আগে সাময়িক বিরতি নিন এবং চিন্তা করুন। হয়রানি, হুমকি, ধমক, ভীতি প্রদর্শন, ডক্সিং,যৌন নির্যাতন, ব্ল্যাকমেইল, বা ক্ষতি করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে করা কোনো কিছু অনুমোদিত নয়।
Tinder ঘৃণা ছড়ানোর কোনো জায়গা নয়। আমরা কখনই বর্ণবাদ, ধর্মান্ধতা, ঘৃণা, বা সহিংসতাকে প্রশ্রয় দেবো না; সে ব্যক্তি যে-ই হয়ে থাকুক, তার পরিচয় যা-ই হোক বা তিনি দেখতে যেমনই হয়ে থাকেন না কেনো। এর মধ্যে রয়েছে (কিন্তু সীমাবদ্ধ নয়) কারো জাতি, জাতিগত পরিচয়, জাতীয়তা, অভিবাসন অবস্থা, বর্ণ, ধর্ম, লিঙ্গ পরিচয়, যৌন অভিমুখিতা, অক্ষমতা, শারীরিক ধরণ, অথবা স্বাস্থ্যগত অবস্থা। আপনি যদি এমন কাউকে দেখেন যিনি আপনার ব্যক্তিগত পছন্দের মানদণ্ড পূরণ করেন না, তবে লাইক দেবেন না বা আনম্যাচ করুন এবং এগিয়ে যান। তারা যদি আমাদের নীতি লঙ্ঘন না করে থাকেন বলে আপনি মনে করেন তবে তাদের ব্যাপারে রিপোর্ট করবেন না।
7. বিনয়ের সাথে নেতৃত্ব দিন, ক্ষতি করার মন মানসিকতা নিয়ে নয়। অনলাইনে কিংবা অফলাইনে, শারীরিকভাবে কিংবা ডিজিটাল মাধ্যমে কোনো ব্যবহারকারীর প্রতি যেকোনো কাজ বা আচরণ যা ক্ষতি করার পরামর্শে উদ্ভুত, ক্ষতি করার উদ্দেশ্যপ্রণোদিত, বা ক্ষতির কারণ হয় তা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা হবে। এর মধ্যে ক্ষতি করার জন্য আহ্বান করা বা উস্কানি দেওয়া যেকোনো কিছু অন্তর্ভুক্ত।আপনি যদি Tinder-এ কারো কাছ থেকে মানসিকভাবে কষ্ট পেয়ে থাকেন: প্রথমত, অনুগ্রহ করে নিজের যত্ন নিন এবং দ্বিতীয়ত, মানসিক প্রতিকূলতা কাটিয়ে উঠতে আপনার কী করা প্রয়োজন তার সিদ্ধান্তে পৌঁছাতে কিছুটা সময় নিন, সেটি হতে পারে জবাবদিহিতার ব্যবস্থা গ্রহণ, প্রকাশ করা, সহায়তা করা বা উপরের সবগুলোই। এই ক্ষতির ব্যাপারে আপনি যদি আমাদের কাছে রিপোর্ট করতে চান, তবে অনুগ্রহ করে যোগাযোগ করুন। আমরা আপনার পাশে আছি।
8. শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। Tinder ব্যবহার করার জন্য আপনার বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে। এর আরো অর্থ হলো আমরা অভিভাবকহীন বা বস্ত্রহীন অপ্রাপ্তবয়স্কদের ছবির অনুমোদন দেই না, যার মধ্যে আপনার ছোটবেলার ছবিও অন্তর্ভুক্ত–আপনি সেই সময়ে দেখতে যতই মিষ্টি হয়ে থাকেন না কেন।9. আইন মেনে চলুন। কোনো অবৈধ কন্টেন্ট বা কার্যক্রম অনুমোদিত নয়, কখনও নয়। এর অর্থ হলো আপনি মাদক বা নকল পণ্য ক্রয় বা বিক্রয় করতে অথবা আইন ভঙ্গ করতে সাহায্য চাওয়ার জন্য Tinder ব্যবহার করতে পারবেন না। আমরা নিশ্চিতভাবে Tinder ব্যবহারের মধ্যমে অপ্রাপ্তবয়স্ক লোকজন বা মানব পাচারের সাথে সম্পৃক্ত যেকোনো ধরণের ক্ষতির পক্ষ অবলম্বনকারী বা ক্ষতিসাধনে অংশগ্রহণকারী ব্যক্তিকে সহ্য করব না।10. একজন ব্যক্তি, একটি অ্যাকাউন্ট। প্রতিটি অ্যাকাউন্টের শুধুমাত্র একজন মালিক থাকতে পারবে। লজিস্টিক এবং গোপনীয়তার স্বার্থে, আমরা একই অ্যাকাউন্টে একাধিক ব্যক্তির অ্যাক্সেস অনুমতি দিতে পারি না, প্রত্যেক ব্যক্তির নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়াও, একজন ব্যক্তির একসাথে একাধিক অ্যাকাউন্ট থাকতে পারবে না।11. এই জায়গাটি একান্তই আপনার, নিজের কন্টেন্ট পোস্ট করুন। সম্মতি ছাড়া অন্য ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা ছবি বা ব্যক্তিগত মেসেজ পোস্ট করবেন না। অন্যদের দ্বারা কপিরাইট বা ট্রেডমার্ক করা কাজ পোস্ট করবেন না।12. একজন ভালো Tinder ব্যবহারকারী হোন। Tinder-এর অপব্যবহার করবেন না। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে Tinder ব্যবহার করবেন না। ক্ষতিকারক লিংক বা অযাচিত কন্টেন্ট স্প্যাম করবেন না। গণ অ্যাকাউন্ট তৈরি করবেন না। কারসাজি করতে, ঠগবাজি করতে, বা আপনার কাছে অর্থ বা অন্য কিছু পাঠাতে Tinder ব্যবহার করবেন না। আপনি যাদের সঙ্গে দেখা করছেন, সে সম্পর্কে বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলা ঠিক আছে, কিন্তু অন্য কারো ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে শেয়ার করবেন না। মিথ্যা, বিভ্রান্তিকর, বা ক্ষতিকারক রিপোর্ট করবেন না। ফিচার আনলক করতে বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য তৃতীয় পক্ষের অ্যাপ বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করবেন না। Tinder, Match Group বা তাদের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কথা বলার সময় কাউকে হয়রানি করবেন না, হুমকি দেবেন না, কিংবা এই নিয়মাবলীর কোনো ধরনের লঙ্ঘন করবেন না।13. সক্রিয় থাকার জন্য সাথে থাকুন। আপনি যদি দুই বছরের মধ্যে আপনার Tinder অ্যাকাউন্টে লগ ইন না করেন, তাহলে আমরা ধরে নেবো এটি ব্যবহৃত হচ্ছে না এবং নিষ্ক্রিয়তার কারণে আমরা অ্যাকাউন্টটি মুছে ফেলতে পারি। সুতরাং আপনি যদি চান অ্যাপটিতে আপনাকে দেখা যাক, তবে মাঝে মাঝে লগ ইন করুন।রিপোর্টিং
Tinder কমিউনিটির একজন সদস্য হিসেবে, আমরা আপনাকে কথা বলতে এবং মত প্রকাশ করতে উৎসাহিত করি। যদি কেউ আপনার ক্ষতি করে অথবা আমাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে–তাহলে তা রিপোর্ট করুন। আপনার রিপোর্ট সর্বদা গোপনীয় হিসেবে বিবেচিত হবে। রিপোর্ট করার মাধ্যমে, আপনি আমাদের ক্ষতিকর আচরণ বন্ধ করতে এবং অন্যদের রক্ষা করতে সাহায্য করতে পারেন।
প্রভাব
আমরা আমাদের কমিউনিটি গাইডলাইন এবং আমাদের কমিউনিটির উপর এর প্রভাবকে গুরুত্বের সাথে গ্রহণ করি। সবাই যাতে এটি অনুসরণ করে তা নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো। আমাদের একটি সতর্কতা জারির ব্যবস্থা আছে, কিন্তু সীমা লঙ্ঘন চলতে থাকলে বা সীমা লঙ্ঘন গুরুতর হলে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
যদি আমরা দেখতে পাই যে আপনি পরিষেবাটির অপব্যবহার করেছেন অথবা এমনভাবে আচরণ করেছেন যা Tinder-এর বিচারে অনুপযুক্ত, বেআইনি বা আমাদের কমিউনিটি গাইডলাইন বা ব্যবহারের শর্তাবলীর লঙ্ঘন, যার মধ্যে রয়েছে পরিষেবার বাইরে ঘটে যাওয়া কার্যক্রম বা যোগাযোগ, কিন্তু এতে পরিষেবায় সাক্ষাৎ করা অন্য ব্যক্তিরা রয়েছে, তবে আপনার ক্রয়কৃত পণ্যের অর্থ রিফান্ড না করেই আপনার সম্পর্কে তদন্ত করার এবং/অথবা আপনার অ্যাকাউন্ট বন্ধ করার অধিকার আমরা সংরক্ষণ করি।