আমি রিপোর্ট করার পর কী হবে?
আপনি Tinder-এ কারো বিরুদ্ধে রিপোর্ট করেছেন। এখন কী হবে?
কোন অসঙ্গতির কথা আমাদেরকে জানিয়ে আপনি আপনার কাজটি করেছেন — এবার আমাদের পালা। আপনি Tinder-এ কারো বিরুদ্ধে রিপোর্ট করার পরে কী আশা করবেন তা এখানে রয়েছে:
নির্দিষ্ট অ্যাকাউন্টটি আর আপনার ম্যাচ তালিকায় প্রদর্শিত হবে না বা সোয়াইপ করার সময় প্রদর্শিত হবে না
আপনি যে অভিযোগটি দিয়েছেন তা রিপোর্ট করা ব্যক্তিকে জানানো হবে না
আমাদের ট্রাস্ট এবং সেফটি টিমের একজন সদস্য পরবর্তী পদক্ষেপগুলি নির্ধারণ করতে এবং আমাদের কমিউনিটি গাইডলাইনের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নিতে বিষয়টি খতিয়ে দেখবেন
আপনি যদি ইমেইলের মাধ্যমে রিপোর্টটি জমা দিয়ে থাকেন, তবে আপনি ফলো-আপের জন্য অটোমেটেড রেসপন্সের উপর পুনঃরায় ইমেইল পাঠাতে পারেন
প্রাইভেসি গাইডলাইনের কারণে, আমরা সবসময় আপনার করা রিপোর্টটির অবস্থা সম্পর্কে আপনাকে জানাতে সক্ষম নাও হতে পারি, তবে আমরা আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আপনার রিপোর্টটি আমরা গুরুত্বের সাথে গ্রহণ করেছি এবং যত্নের সাথে রিপোর্টটি পরিচালনা করা হচ্ছে।
নিজের অভিজ্ঞতা জানানো সবসময় সহজ নয়, এবং আপনি যখন আপনার অভিজ্ঞতা আমাদের জানান তখন আমরা তার প্রশংসা করি। রিপোর্ট করার পর যদি আপনার অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে একটি সহায়ক রিসোর্স খুঁজে পাবেন।
