Tinder-এ নিরাপত্তা

মানবিক সম্পর্কের জাদুকে বাঁচিয়ে রাখার জন্য একটি নিরাপদ ও বিশ্বস্ত স্থান!

Tinder নিরাপত্তা টিমের লক্ষ্য হল বিশ্বসেরা নিরাপত্তা সংস্থা তৈরি করা, যা আমাদের সদস্যদের মাঝে নতুন সম্পর্কের জাদু বাঁচিয়ে রাখার জন্য একটি গোপন এবং নিরাপদ স্থান নিশ্চিত করবে।

আপনি যেহেতু বিশ্বাস করে আপনার তথ্য Tinder-কে প্রদান করেছেন, তাই আমাদের অ্যাপ্লিকেশনের নিরাপত্তা এবং আপনার তথ্যের গোপনীয়তা রক্ষা করা আমাদের শীর্ষ অগ্রাধিকার। এটি নিশ্চিত করা যে আমরা একটি জোরালো, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক নিরাপত্তা প্রোগ্রাম পরিচালনা করি যা আপনার প্রতি আমাদের প্রতিশ্রুতির মূল বিষয়।

Tinder-এর অভ্যন্তরীণ নিরাপত্তা চর্চা

Tinder-এর নিরাপত্তা প্রোগ্রামটি ইন্টারনেট পরিষেবা এবং অবকাঠামোর জন্য ক্রমশ বেড়ে চলা হুমকি থেকে রক্ষা করতে সমগ্র শিল্পে শীর্ষস্থানীয় নিরাপত্তা অবকাঠামো, দায়িত্বশীলতার সাথে তথ্য সংরক্ষণ অনুশীলন নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা এবং গোপনীয়তার সর্বোত্তম চর্চার সংমিশ্রণ ব্যবহার করে আমাদের প্রতিষ্ঠান এবং আপনার তথ্যকে প্রতিটি ক্ষেত্রে রক্ষা করে।

আমাদের নিরাপত্তা প্রোগ্রাম নিম্নলিখিত ক্ষেত্রগুলোর উপর আলোকপাত করে থাকে:

অভ্যন্তরীণ তথ্য নিরাপত্তা কার্যক্রম: আমরা Tinder-এর ডিজিটাল পরিবেশে নিরাপত্তা বাড়াতে এবং ঝুঁকি কমাতে চেষ্টা করি। আমরা সক্রিয়ভাবে নিরাপদ অ্যাক্সেস প্রোটোকল এবং নেটওয়ার্ক আর্কিটেকচার তৈরি করি, যাতে Tinder-এর বিভিন্ন সুবিধা, সিস্টেম এবং সংস্থানে অভ্যন্তরীণ অ্যাক্সেসের পদ্ধতিগত নিয়ন্ত্রণকে সক্ষম করতে, পারতপক্ষে যতটা কম সংখ্যক বিশেষাধিকারের দৃষ্টান্ত ব্যবহার করতে হয়। Tinder অভ্যন্তরীণভাবে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) পদ্ধতি ব্যবহার করে।

অ্যাপ্লিকেশন / অবকাঠামোগত নিরাপত্তা: আমাদের ডেভেলপমেন্ট জীবনচক্রের সকল স্তরে নিরাপত্তা এমনভাবে তৈরি ও একীভূত করা হয়েছে যাতে আরও উন্নত, নিরাপদ পণ্য তৈরি করতে সাহায্য করার পাশাপাশি সুরক্ষিত ডিজাইন এবং প্রকৌশল খাতের মূলনীতিগুলো নিশ্চিত করা যায়। নতুন বৈশিষ্ট্য, কোড ও কনফিগারেশনের পরিবর্তনসহ আমাদের অ্যাপ্লিকেশন ও সিস্টেমগুলো আমাদের অভ্যন্তরীণ টিম কর্তৃক নিরাপত্তা সম্পর্কিত ডিজাইনের ব্যাপক পর্যালোচনা ও মূল্যায়নের মধ্য দিয়ে যায়। উপরন্তু, এই অ্যাপ্লিকেশন ও সিস্টেমগুলোর বেশিরভাগই তৃতীয় পক্ষের স্বনামধন্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে নিয়মিত নিরপেক্ষ এবং পেন (পেনিট্রেশন) টেস্টের মধ্য দিয়ে যায়।

পরিচালনা, ঝুঁকি ও পরিপালন: Tinder-এ, প্রথম দিন থেকেই নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা শুরু হয় এবং এরপর থেকে এটি একটি চলমান প্রক্রিয়া। কার্যক্রম শুরু করা মাত্র এবং বছর শেষে সকল কর্মী নিরাপত্তা এবং গোপনীয়তা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে। Tinder-এ নিরাপত্তা প্রত্যেকের দায়িত্ব। আমরা আমাদের সিস্টেম এবং সদস্যদের তথ্য সুরক্ষিত করার জন্য ভৌত, পরিচালনাগত ও কারিগরি নিয়ন্ত্রণ বাস্তবায়ন ও বলবৎ করার পাশাপাশি নিরাপত্তা সম্পর্কিত নীতিমালা এবং পদ্ধতি প্রয়োগ করেছি৷। ব্যাপক আকারে অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করার পাশাপাশি, আমরা আমাদের তৃতীয়-পক্ষের ভেন্ডরদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও গভীরভাবে পর্যালোচনা করে থাকি।

রেড টিম / আক্রমণাত্মক নিরাপত্তা: আমাদের অভ্যন্তরীণ রেড টিম আক্রমণাত্মক নিরাপত্তা পরীক্ষার মাধ্যমে বিদ্যমান সিস্টেম এবং কর্মপ্রবাহে পূর্বে অজানা নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করে। এই গ্রুপটি প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে বাস্তব আক্রমণের অনুরূপ আক্রমণ করে এবং সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলোকে শনাক্ত করার জন্য উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উপর অগ্রাধিকার দেয়। আমাদের লক্ষ্য হলো সম্ভাব্য তথ্য ফাঁস হওয়ার প্রবণতা সম্পর্কে ধারণা অর্জন করা এবং লঙ্ঘনের সম্ভাবনা কমাতে পরীক্ষা অব্যাহত রাখা।

পর্যবেক্ষণ এবং হুমকি ব্যবস্থাপনা: আমাদের অবকাঠামো এবং সিস্টেমগুলোতে অ্যাক্সেস ক্রমাগত লগ করা এবং পর্যবেক্ষণ করা হয়। Tinder-এর নিরাপত্তা পর্যবেক্ষণ, তদন্ত, হুমকি খুঁজে বের করা, এবং প্রতিক্রিয়া প্রোগ্রাম নিশ্চিত করে যে আমরা নিরাপত্তা ঘটনাগুলি সম্পর্কে সতর্ক থাকি এবং যথাযথভাবে তদন্ত, মাত্রা অনুযায়ী সাজানো, এবং প্রতিকার করি।

পরিপালনের প্রত্যয়ন, আদর্শ মান এবং নিয়মকানুন

Tinder হলো প্রথম ডেটিং অ্যাপ যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান অনুযায়ী তার ব্যাপক তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা অনুশীলনের জন্য স্বীকৃত হয়েছে, এবং আমাদের তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা ব্যবস্থাপনা সিস্টেমের জন্য ISO 27001:2022, ISO 27017:2015 এবং ISO 27701:2019 সার্টিফিকেশন অর্জন করেছে।

নিরাপত্তা সম্পর্কে SOX এবং PCI-DSS-এর পূর্বশর্ত পরিপালন করা নিশ্চিত করতে আমরা নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে বার্ষিক নিরীক্ষাও করে থাকি৷।

নিরাপত্তা সম্পর্কিত দুর্বলতা রিপোর্টিং

Tinder আমাদের অ্যাপ্লিকেশন, অবকাঠামো এবং সদস্যদের তথ্য সম্পর্কিত সম্ভাব্য সমস্যা শনাক্ত করতে এবং সেগুলো উন্নত করার উপায়গুলো শনাক্ত করতে নিরাপত্তা সম্পর্কিত গবেষণায় জড়িত কমিউনিটির পরামর্শকে স্বাগত জানায়। আমরা নিরাপত্তা গবেষকদের আমাদের বাগ বাউন্টি প্রোগ্রাম-এ উন্মোচিত যেকোনো সম্ভাব্য দুর্বলতা দায়িত্বের সাথে প্রকাশ করতে উৎসাহিত করি৷। আমরা দায়িত্বের সাথে এবং যথাযথ সময়ে নিরাপত্তা সমস্যা মোকাবেলা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সদস্যদের সুরক্ষার জন্য, নিরাপত্তা সম্পর্কিত কোনো সম্ভাব্য দুর্বলতার ব্যাপারে আপনার সাথে পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত, আমরা আপনাকে Tinder-এর বাইরের কারও সাথে সেই তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। আমাদের সদস্যদের জন্য Tinder-কে নিরাপদ রাখতে আমরা আপনার সাহায্যের প্রশংসা করি।

আপনার প্রোফাইল নিয়ে প্রশ্ন, উদ্বেগ বা সমস্যার জন্য, অথবা অন্য সদস্য বা প্রোফাইল রিপোর্ট করতে, আমাদের সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে অনুগ্রহ করে https://www.help.tinder.com/ ভিজিট করুন।