- কমিউনিটি রিসোর্স
- নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ
নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ
নতুন ব্যক্তিদের সাথে পরিচিত হওয়ার ব্যাপারটি দারুণ, তবে আপনি যাকে চেনেন না তার সাথে যোগাযোগ করার সময় আপনার সবসময় সতর্ক থাকা উ চিত। আপনি আপনার প্রথম মেসেজ দেওয়া শুরু করা বা ব্যক্তিগতভাবে দেখা করা যেটিই করেন না কেনো, আপনার সর্বোত্তম বিচারবুদ্ধি প্রয়োগ করুন এবং আপনার নিরাপত্তাকে অগ্রাধিকার দিন। অন্যের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে না পারলেও, আপনার Tinder ব্যবহারের অভিজ্ঞতার সময় নিজেকে নিরাপদ রাখার জন্য আপনি কিছু করতে পারেন।
অনলাইনে নিরাপত্তা
কখনোই অর্থ পাঠাবেন না বা আর্থিক তথ্য শেয়ার করবেন না
কখনোই অর্থ পাঠাবেন না, তা ওয়্যার ট্রান্সফার, ব্যাংকিং পরিষেবা, বা আপনার ফোনের কোনো অ্যাপের মাধ্যমেই হোক না কেনো, এমনকি যদি ব্যক্তিটি জরুরি পরিস্থিতিতে আছে বলে দাবি করে। এই লেনদেনগুলোকে রিভার্স বা বিপরীতমুখী করা অথবা অর্থ কোথায় গেছে তা খুঁজে বের করা প্রায় অসম্ভব। আপনার সাথে ম্যাচ হয়েছে এমন কারো সাথে বা তাদের সুপারিশ করা পরিষেবা বা ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগ করবেন না বা অ্যাকাউন্ট খুলবেন না। আপনার আর্থিক অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে ব্যবহার করা যেতে পারে এমন তথ্য কখনোই শেয়ার করবেন না। যদি অন্য কোনো ব্যবহারকারী আপনার কাছে অর্থ পাঠানোর অনুরোধ করেন, তবে অবিলম্বে তা আমাদের কাছে রিপোর্ট করুন। রোম্যান্স স্ক্যাম এড়ানোর পরামর্শের জন্য, ইউএস ফেডারেল ট্রেড কমিশন-এর কাছ থেকে কিছু পরামর্শ দেখুন।আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করুন
যাদেরকে আপনি চেনেন না তাদের সাথে ব্যক্তিগত তথ্য যেমন আপনার সামাজিক নিরাপত্তা নম্বর, বাড়ি বা অফিসের ঠিকানা, অথবা আপনার দৈনন্দিন রুটিন সম্পর্কে বিশদ বিবরণ (উদাহরণস্বরূপ, আপনি প্রতি সোমবার একটি নির্দিষ্ট জিমে যান) শেয়ার করবেন না। আপনি যদি কোনো শিশুর পিতা/মাতা হয়ে থাকেন, তবে আপনার প্রোফাইলে এবং প্রথম দিককার যোগাযোগে আপনার সন্তানদের সম্ পর্কে যে তথ্য শেয়ার করেন তা সীমিত রাখুন। আপনার বাচ্চাদের ছবি, তাদের নাম, তারা কোথায় স্কুলে যায়, বা তাদের বয়স বা লিঙ্গ পরিচয়ের মতো বিবরণ শেয়ার করা এড়িয়ে চলুন।প্ল্যাটফর্মে থাকুন
আপনি যখন কাউকে চিনতে থাকেন তখন Tinder প্ল্যাটফর্মে কথোপকথন চালিয়ে যান। যেহেতু Tinder-এ আদানপ্রদানগুলো আমাদের আস্থা ও নিরাপত্তা শনাক্তকরণের বিষয়, তাই খারাপ উদ্দেশ্যযুক্ত ব্যবহারকারীরা প্রায়শই কথোপকথনটিকে টেক্সট, মেসেজিং অ্যাপ, ইমেইল বা ফোনের দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে।দীর্ঘ দূরত্ব এবং বিদেশী ব্যক্তির সাথে সম্পর্কের ব্যাপারে সতর্ক থাকুন
যারা আপনার দেশের বলে দাবি করে কিন্তু অন্য কোথাও আটকে গেছেন, বিশেষ করে যদি তারা দেশে ফেরার জন্য আর্থিক সাহায্য চান, তবে তাদের ব্যাপারে সতর্ক থাকুন। কোনো ম্যাচকে তাদের শেয়ার করা কোনো পরিষেবা বা ওয়েবসাইটে বিনিয়োগ বা অ্যাকাউন্ট খোলার বিষয়ে কথা বলতে দেবেন না। যারা ব্যক্তিগতভাবে দেখা করবেন না বা ফোন/ভিডিও কলে কথা বলবেন না তাদের সম্পর্কে সতর্ক থাকুন—তারা নিজেদের সম্পর্কে যা বলেন তা তারা নাও হয়ে থাকতে পারেন। যদি কেউ আপনার প্রশ্ন এড়িয়ে যায় বা দেখা না করে বা প্রথমে আপনার সম্পর্কে না জেনেই স্থায়ী সম্পর্কের জন্য চাপ দেয়, তবে এগুলোর ব্যাপারে সাবধান হয়ে যান।সকল সন্দেহজনক এবং আপত্তিকর আচরণের বিরুদ্ধে রিপোর্ট করুন
আপনি জানেন কখন কে সীমা অতিক্রম করছে। এবং যখন তারা এমনটি করেন, আমরা সে সম্পর্কে জানতে চাই। আমাদের শর্তাবলী বা আপনার ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করেন এমন ব্যক্তিকে ব্লক করুন এবং রিপোর্ট করুন। এখানে শর্তাবলী লঙ্ঘনের কিছু উদাহরণ রয়েছে:অর্থ বা অনুদানের জন্য অনুরোধ করেন
অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী
হয়রানি, হুমকি ও আপত্তিকর মেসেজ
সামনাসামনি দেখা করার সময় বা পরে অনুপযুক্ত বা ক্ষতিকারক আচরণ
প্রতারণামূলক প্রোফাইল
বাণিজ্যিক ওয়েবসাইটের লিংক বা পণ্য বা সেবা বিক্রি করার প্রচেষ্টা সহ স্প্যাম বা অনুরোধ
আপনি যেকোনো প্রোফাইল পেজ বা মেসেজিং উইন্ডো থেকে সন্দেহজনক আচরণ সম্পর্কে যেকোনো উদ্বেগের ব্যাপারে রিপোর্ট করতে পারেন। আরো তথ্যের জন্য, আমাদের কমিউনিটি গাইডলাইন দেখুন।
সামনাসামনি দেখা করা
তাড়াহুড়ো করবেন না
সময় নিন এবং Tinder-এর বাইরে দেখা করতে বা চ্যাট করতে সম্মত হওয়ার আগে অপর ব্যক্তির সাথে ভালোভাবে পরিচিত হোন। কোনো ক্ষতিকর লক্ষণ বা ব্যক্তিগত ডিলব্রেকারদের যাচাই করার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে ভয় পাবেন না। সাক্ষাতের পূর্বে ফোন বা ভিডিও কল একটি প্রয়োজনীয় যাচাইকরণ টুল হতে পারে।জনসমাগমপূর্ণ স্থানে দেখা করুন ও সেখানেই থাকুন
জনবহুল, জনসমাগমপূর্ণ স্থানে দেখা করুন — কখনোই আপনার বাড়িতে, আপনার ডেটের বাড়িতে বা অন্য কোনো গোপন স্থানে নয়। যদি আপনার ডেট আপনাকে কোনো গোপন স্থানে যেতে চাপ প্রয়োগ করেন, তবে ডেটটি সম্পন্ন করুন।আপনার পরিকল্পনা সম্পর্কে বন্ধু এবং পরিবারকে বলুন
আপনি কখন এবং কোথায় যাচ্ছেন ও আপনার পরিকল্পনা কী তা সম্পর্কে আপনার একজন বন্ধু বা পরিবারের সদস্যকে বলুন। আপনার সেল ফোন চার্জ করে করুন এবং সবসময় আপনার সাথে রাখুন। আপনি ডেটে যাওয়ার সময় আপনার বিশ্বস্ত কারো সাথে আপনার অবস্থান শেয় ার করতে আপনার ফোনের বিল্ট-ইন ফিচাগুলো ব্যবহার করার কথা বিবেচনা করুন।আপনি কীভাবে যাতায়াত করবেন তা নিজের নিয়ন্ত্রণে রাখুন
আমরা চাই আপনি কীভাবে আপনার ডেটে যাবেন এবং ফিরবেন তা আপনার নিয়ন্ত্রণে থাকবে, যাতে আপনি যখনই চান তখনই চলে যেতে পারেন। আপনি যদি নিজে গাড়ি চালান, তবে একটি ব্যাকআপ প্ল্যান, যেমন একটি রাইড-শেয়ারিং অ্যাপ বা আপনাকে তুলে নেওয়ার জন্য একজন বন্ধুকে ঠিক করে রাখা বুদ্ধিমানের কাজ।আপনার সীমাবদ্ধতা জানুন
আপনার উপর মাদক বা অ্যালকোহলের প্রভাব সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকুন — এগুলো আপনার সিদ্ধান্ত এবং আপনার সতর্কতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি আপনার ডেট আপনাকে মাদকদ্রব্য ব্যবহার করতে বা আপনার স্বাচ্ছন্দ্যের চেয়ে বেশি পান করার জন্য চাপ প্রয়োগের চেষ্টা করেন, তবে আপনার সিদ্ধান্তে অনড় থাকুন এবং ডেটটি সম্পন্ন করুন।পানীয় বা ব্যক্তিগত জিনিসপত্র অরক্ষিতভাবে ফেলে যাবেন না
আপনার পানীয় কোথা থেকে আসে তা জানুন এবং এটি সর্বদা কোথায় আছে তা জানুন - শুধুমাত্র বারটেন্ডার বা সার্ভার থেকে সরাসরি ঢালা বা পরিবেশন করা পানীয় গ্রহণ করুন। যৌন নিপীড়ন সহজতর করার জন্য পানীয়তে ঢালা অনেক মাদকই গন্ধহীন, বর্ণহীন ও স্বাদহীন। এছাড়াও, আপনার ফোন, পার্স, মানিব্যাগ ও ব্যক্তিগত তথ্য সম্বলিত যেকোনো কিছু সবসময় আপনার কাছে রাখুন।অস্বস্তি বোধ করলে, বেরিয়ে আসুন
আপনি যদি অস্বস্তি বোধ করেন তবে ডেটিংটি তাড়াতাড়ি শেষ করা যৌক্তিক। আসলে, সঠিক পদক্ষেপ হিসেবে এটিকে উৎসাহিত করা হয়। এবং আপনার মন যদি আপনাকে বলে যে কিছু একটা সমস্যা আছে বা আপনি অনিরাপদ বোধ করেন, তবে সাহায্যের জন্য বারটেন্ডার বা সার্ভারকে অনুরোধ করুন।LGBTQ+ ভ্রমণ
ভ্রমণের সময় সতর্ক থাকুন। আমরা সমস্ত লিঙ্গ পরিচয় এবং যৌন আসক্তির মানুষদের অন্তর্ভুক্তি বিশ্বাস করি, কিন্তু বাস্তবতা হলো: বিশ্বের কোনো স্থানই ঝুঁকিহীন নয়। কিছু দেশে LGBTQ+ ব্যক্তিদের লক্ষ্য করে তাদের প্রতিকূলে নির্দিষ্ট আইন রয়েছে। আপনি যখন কোনো নতুন জায়গায় ভ্রমণ করেন তখন আপনার চারপাশের আইন সম্পর্কে পর্যালোচনা করুন এবং যদি থেকে থাকে, তবে যৌন আসক্তির উপর ভিত্তি করে কোন ধরনের আইনি সুরক্ষা আপনার পক্ষে আছে সে বিষয়ে গবেষণা করুন। আপনি যখন অনিরাপদ এলাকায় থাকেন, তখন আমরা "Tinder-এ আমাকে দেখান" বন্ধ রাখার পরামর্শ দিই, যা আপনি সেটিংস পেজে পাবেন। আপনি যদি আপনার প্রোফাইলে কোনো যৌন আসক্তি যোগ করে থাকেন এবং Tinder-এ দেখানোর জন্য বেছে নেন, তবে আপনি সেই এলাকা ছেড়ে না যাওয়া পর্যন্ত আমরা আপনার প্রোফাইল থেকে আপনার যৌন আসক্তির তথ্য লুকিয়ে রাখবো। আপনি যদি এই দেশগুলোতে নতুন কারো সাথে সংযোগ করতে চান তবে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ - কারণ কিছু আইন প্রয়োগকারী সম্ভাব্য ফাঁদে ফেলার সরঞ্জাম হিসেবে ডেটিং অ্যাপগুলো ব্যবহার করতে পারেন। কিছু দেশ সম্প্রতি এমন আইনও চালু করেছে যা সমলিঙ্গের ডেটিং অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মধ্যে কেউ যদি যোগাযোগ করেন তবে তিনি অপরাধী হিসেবে বিবেচিত হন এবং এমনকি যদি সেই যোগাযোগ যৌন সম্পর্কের দিকে নিয়ে যায় তবে জরিমানাও বৃদ্ধি পায়।
দেশ অনুসারে সাম্প্রতিক যৌন আসক্তি কেন্দ্রীক আইন দেখতে ILGA ওয়ার্ল্ডে যান এবং তাদের গবেষণাকে সমর্থন করার জন্য অনুদান দেওয়ার কথা বিবেচনা করুন। উৎস: ILGA World, মার্চ 2019-এ আপডেট করা হয়েছে
যৌন স্বাস্থ্য এবং সম্মতি
নিজেকে সুরক্ষিত রাখুন
যখন সঠিকভাবে এবং ধারাবাহিকভাবে ব্যবহার করা হয়, তখন কনডম এইচআইভি-এর মতো STI-এর হ্রাস ও সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। কিন্তু, হার্পস বা HPV-এর মতো STI সম্পর্কে সচেতন থাকুন, যা ত্বকের সাথে ত্বকের সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। কিছু STI সংক্রামিত হওয়ার ঝুঁকি টিকার মাধ্যমে হ্রাস করা যেতে পারে।আপনার অবস্থা জানুন
সকল STI-এর লক্ষণ দেখা যায় না এবং আপনি আপনার অবস্থা সম্পর্কে অন্ধকারে থাকতে চান না। নিজের স্বাস্থ্য ভালো রাখুন এবং নিয়মিত পরীক্ষা করে STI-এর বিস্তার রোধ করুন। এখানে আপনি আপনার কাছাকাছি একটি ক্লিনিক খুঁজে পেতে পারেন (শুধুমাত্র US-এর ক্ষেত্রে প্রযোজ্য)।এই বিষয়ে কথা বলুন
যোগাযোগই সবকিছু: আপনি একজন সঙ্গীর সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার আগে, যৌন স্বাস্থ্য ও STI পরীক্ষার ব্যাপারে কথা বলুন। এবং কিছু কিছু জায়গায় — সচেতন থাকুন, জেনেশুনে কোনো STI বিস্তার করা আসলে অপরাধ। কথোপকথন শুরু করতে সাহায্য প্রয়োজন? এখানে কিছু পরামর্শ আছে।সম্মতি
সমস্ত যৌন কার্যকলাপ অবশ্যই সম্মতি দিয়ে শুরু করতে হবে এবং আপনার সঙ্গীর সাথে চলমান চেক-ইনগুলো অন্তর্ভুক্ত করা উচিত। মৌখিক যোগাযোগ আপনাকে এবং আপনার সঙ্গীকে নিশ্চিত করতে সাহায্য করতে পারে যে আপনারা একে অপরের সীমাকে সম্মান করেন। সম্মতি যেকোনো সময় প্রত্যাহার করা যেতে পারে, এবং যৌনতা কখনোই কারো কাছে পাওনা কোনো বিষয় নয়। আপনার সঙ্গীকে যদি অস্বস্তিকর বা অনিশ্চিত বলে মনে হয় বা আপনার সঙ্গী যদি মাদক বা অ্যালকোহলের প্রভাবের কারণে সম্মতি দিতে অক্ষম হয় তবে এগিয়ে যাবেন না। সম্মতি বিষয়টি কী সে সম্পর্কে আরো পড়ুন।